`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

লাগেজ ও বস্তায় মিলল নারীর খণ্ডিত লাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
লাগেজ ও বস্তায় মিলল নারীর খণ্ডিত লাশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের পানিতে ভাসতে থাকা জুটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভবানীপুর মেম্বারবাড়ী বাজারের মধ্যবর্তী একটি ফাঁকা জায়গা থেকে লাশের অংশগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামজা অ্যাপারেলস লিমিটেডের পাশে একটি ব্রিজের নিচে সরু খালের পানিতে একটি লাগেজ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে। লাগেজ খুলে ভেতরে অজ্ঞাত ওই নারীর শরীরের নিচের অংশ পাওয়া যায়।


এর কিছুক্ষণ পর একই এলাকার পাশের পানিতে আরও একটি জুটের বস্তা ভাসতে দেখা যায়। পুলিশ সেটিও উদ্ধার করে। পরে বস্তাটি খুললে এর ভেতর থেকে মাথাসহ শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়।


স্থানীয়রা জানান, প্রথমে খালের পানিতে লাগেজটি ভাসতে দেখে তারা কাছে যান। একপর্যায়ে লাগেজের ভেতর মানুষের পা দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পাশের পানিতে ভাসতে থাকা বস্তাটিও উদ্ধার করা হয়।


জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, শুক্রবার বিকালে ভবানীপুর এলাকা থেকে একটি লাগেজের ভেতর নারীর লাশের একটি অংশ উদ্ধার করা হয়। পরে পাশের পানিতে ভাসতে থাকা একটি জুটের বস্তা উদ্ধার করে এর ভেতর থেকে লাশের বাকি অংশ পাওয়া যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।


পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড কিনা, ওই নারীকে কোথায় ও কীভাবে হত্যা করা হয়েছে—তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে এপিবিএনের ৩৯৮ সদস্যকে একযোগে বদলি

কক্সবাজারে এপিবিএনের ৩৯৮ সদস্যকে একযোগে বদলি