`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়া-চকরিয়ায় বন্যাদুর্গতদের বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসাসেবা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
পেকুয়া-চকরিয়ায় বন্যাদুর্গতদের বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া। ২৬ ও ২৭ জুলাই ২০২৬ অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ২ হাজার বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করে।


বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনকল্যাণে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


সংশ্লিষ্টদের মতে, সেনাবাহিনীর এই উদ্যোগ বন্যাকবলিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড, ইতিহাসে

বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড, ইতিহাসে