`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার আদালতে গোলাগুলি ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
কক্সবাজার আদালতে গোলাগুলি ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার জেলা জজ আদালতের পেছনের গেটে গোলাগুলির ঘটনায় দায়ের করা অস্ত্র মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। রোববার (৯ আগস্ট) কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আসামি মো. মেহেদী (২২)। তিনি কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মুহুরিপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে। র‌্যাব জানিয়েছে, তিনি কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা অস্ত্র মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।


র‌্যাব-১৫ জানায়, গত ২৪ মে সকাল ১১টার দিকে কক্সবাজার সদর থানাধীন জেলা জজ আদালতের পেছনের গেটসংলগ্ন সড়কে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মইনুদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় উপস্থিত লোকজন জিয়াউল হক (২৮) নামে এক হামলাকারীকে আটক করেন।


ঘটনার পর মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মেহেদী ঝিলংঝা এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে তথ্য পায় সংস্থাটি।


পরে রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার সদর থানার ঝিলংঝা দক্ষিণ মুহুরিপাড়া শিকদার বাড়ির পেছনের এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।


সংস্থাটি আরও জানিয়েছে, কক্সবাজারে অপরাধী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর এক শিশু জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর এক শিশু জীবিত উদ্ধার