`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

লবণবোঝাই ট্রাকে এক লাখ ইয়াবা উদ্ধারের মামলায় পাঁচ মাস পর পলাতক আসামি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
লবণবোঝাই ট্রাকে এক লাখ ইয়াবা উদ্ধারের মামলায় পাঁচ মাস পর পলাতক আসামি আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে লবণবোঝাই ট্রাক থেকে এক লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার পাঁচ মাস পর পলাতক আসামি মো. হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।


পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুকান্তের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। আটক হোসেন ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে।


মামলার সূত্রে জানা যায়, গত ১৪ মে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল রাস্তার মাথায় ডাক্তার এনামের একটি ফাঁকা জায়গায় রাখা লবণবোঝাই ট্রাকে অভিযান চালায় এসআরবি-১৫-এর সদস্যরা। এ সময় লবণের বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও হেলপারকেও আটক করা হয়।


পরে তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মো. হোসেনসহ আরও তিনজনকে পলাতক আসামি করে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকেই হোসেন পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারে বিভিন্ন সময়ে অভিযান চালায় পুলিশ।


পুলিশের দাবি, ইয়াবার চালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মাদকের উৎস এবং চালানটির গন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে।


টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত জানান, ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি হোসেনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে তাঁকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার