`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

স্বৈরাচার ও গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
স্বৈরাচার ও গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বিরোধীদল জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত জাতীয় সংসদ নির্বাচনে ‘গুপ্ত বাহিনীর সঙ্গে পালিয়ে যাওয়া শক্তির’ তলে তলে যোগাযোগ হয়েছে। তার ভাষায়, ‘ওরা বরাবরই এক। স্বৈরাচার ও গুপ্ত আবার একসঙ্গে হয়েছে।’


বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, যারা ‘গুপ্ত রাজনীতি’ ও ‘স্বৈরাচারী রাজনীতি’ করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তার দাবি, এসব রাজনৈতিক শক্তির মূল লক্ষ্য ক্ষমতায় যাওয়া; জনগণের জন্য তাদের কোনো কর্মসূচি নেই।


তিনি বলেন, বিএনপি কাজের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা জনগণের জন্য কাজ করে। একইসঙ্গে কিছু মানুষ অরাজকতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তাদের ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


তারেক রহমান আরও বলেন, একদল ‘এক দফা’ দাবি করছে, আরেক দল দেশ ছেড়ে পালিয়ে গেছে—এমন রাজনৈতিক শক্তির জনগণের জন্য কী কর্মসূচি রয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্