`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অপহরণের ৪ ঘণ্টা পর কক্সবাজারে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
অপহরণের ৪ ঘণ্টা পর কক্সবাজারে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের প্রায় চার ঘণ্টা পর ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত ইসফাতুল ইসলাম জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা এলাকা থেকে দুর্বৃত্তরা জিসানকে অপহরণ করে নিয়ে যায়। পরে রাত আনুমানিক ৩টার দিকে মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


প্রাথমিকভাবে মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার কারণ উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ আইনগত কার্যক্রম শুরু করেছে। তবে কারা তাকে অপহরণ করেছে এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকের ঢল

দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকের ঢল