কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষাবান্ধব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্দিষ্ট স্থান ছাড়া বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজ প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠনের পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তটি বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসকে রাজনৈতিক ব্যানার, পোস্টার ও ফেস্টুনমুক্ত এবং পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে কলেজ প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের কল্যাণ এবং তাদের স্বার্থে কাজ করাই ছাত্র সংগঠনগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত।
কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, কক্সবাজার সরকারি কলেজের মতো এমন সমঝোতা আর কোনো ক্যাম্পাসে নেই, যেখানে প্রতিটি ছাত্র সংগঠন একসঙ্গে শিক্ষার্থীদের জন্য কাজ করছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের যে পরিবেশ তৈরি হয়েছে, তা বজায় রাখার চেষ্টা অব্যাহত থাকবে।
BanglaDock