`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে অক্টোবরের মধ্যে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে অক্টোবরের মধ্যে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চলতি বছরের অক্টোবরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এ কথা জানান।


মন্ত্রী বলেন, অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হবে। এ লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কাজ করছে। বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ, চুক্তি এবং ফ্লাইটের ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা চলছে। এ সংক্রান্ত বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে।


সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ আরও সহজলভ্য করতে বাজেট এয়ারলাইনস আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। এতে কম খরচে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


বাগেরহাটে নতুন বিমানবন্দর নির্মাণের বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রায় ৬০০ একর জমি রয়েছে। তবে দেশের সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার দ্রুত উন্নয়ন এবং ঢাকা থেকে বিভিন্ন স্থানে দ্রুতগতির ট্রেন চালুর পরিকল্পনার কারণে সব জায়গায় নতুন বিমানবন্দরের প্রয়োজনীয়তা কমে আসছে।


দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বিমান ও পর্যটন খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ