`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কাছ থেকে রাজনীতি শিখতে তাঁর বাসায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।


শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেঘনা আলম এ দাবি করেন। একই পোস্টে তিনি অভিযোগ করেন, অনলাইনে তাঁকে হয়রানির ঘটনায় জড়িত ব্যক্তিরা এনসিপির সঙ্গে সম্পৃক্ত কি না—এ প্রশ্ন করলে নাসীরুদ্দীন পাটওয়ারী কোনো উত্তর দেননি।


মেঘনা আলমের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর দাবির বিষয়ে এখন পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, মুখোমুখি ফখরুল-অলি

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, মুখোমুখি ফখরুল-অলি