`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল চলছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল চলছে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে জনজীবন অচল হয়ে পড়েছে। রোববার (২৬ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা।


সরেজমিনে দেখা যায়, হরতাল সমর্থকরা ভোর থেকেই গুরুত্বপূর্ণ সড়কে বাঁশ, ইট ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে গণপরিবহনসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অধিকাংশ দোকানপাটও বন্ধ থাকায় স্বাভাবিক জনজীবনে স্থবিরতা নেমে আসে।


হরতালের ডাক দিয়েছে নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণ। তাদের দাবি, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর এমন স্থানে স্থাপন করতে হবে, যাতে উপজেলার সব এলাকার মানুষ সমানভাবে প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারেন।


আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ বলেন, জনগণের সুবিধাকে বিবেচনায় রেখেই সদর দপ্তরের স্থান নির্ধারণ করতে হবে।


হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছিল ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ইরানের তেল বিক্রির সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র, দাম বাড়ল ব

ইরানের তেল বিক্রির সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র, দাম বাড়ল ব