`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ে মরিয়ম খাতুনের সম্পর্কে জড়ানোর পেছনে মরিয়মের মামা ওবায়দুর রহমানকে দায়ী করেছেন তার বাবা মাসুম বিল্লাহ।


সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।


মাসুম বিল্লাহ বলেন, তার শ্যালক ওবায়দুরই মরিয়মকে এই সম্পর্কে জড়িয়েছেন। টাকার লোভ দেখিয়ে তাকে সম্পর্কে জড়ানো এবং আত্মহত্যায় প্ররোচিত করারও অভিযোগ করেন তিনি।


মরিয়মের বাবা আরও বলেন, মেয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল এবং মেয়ে কখনো কোনো বিষয় নিয়ে তার কাছে অভিযোগ করেনি।


এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ছিলেন বলে জানানো হয়েছে।


ঘটনাস্থল থেকে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিও উদ্ধার করা হয়েছে।


গত ২০ জুলাই গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারের চোঁয়ার ফাঁড়ি বাজারে প্রতিদিন ৫ কোটি টাকার মাছ বি

কক্সবাজারের চোঁয়ার ফাঁড়ি বাজারে প্রতিদিন ৫ কোটি টাকার মাছ বি