`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অনুপস্থিতি ও ‘পলায়নের’ অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
অনুপস্থিতি ও ‘পলায়নের’ অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সরকারি আদেশ অমান্য করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়া এবং ‘পলায়ন’-এর অভিযোগে বাংলাদেশ পুলিশ ক্যাডারের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।


চাকরিচ্যুত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক উপ-পুলিশ কমিশনার ও পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং সহকারী পুলিশ কমিশনার (পিপিএম) মো. গোলাম রুহানী। গোলাম রুহানী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ছোট ভাই।


প্রজ্ঞাপন অনুযায়ী, বিপ্লব কুমার সরকার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকা অবস্থায় অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সুদীপ কুমার চক্রবর্তী ২২ আগস্ট ২০২৪ থেকে একইভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।


মোহাম্মদ ইকবাল হোসাইন ২৮ আগস্ট ২০২৪ থেকে খুলনা রেঞ্জে সংযুক্ত থাকা অবস্থায় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। রাজন কুমার দাস কক্সবাজারের ৮ এপিবিএনে কর্মরত অবস্থায় ছুটি শেষে ৩১ ডিসেম্বর ২০২৪ কর্মস্থলে ফেরেননি। গোলাম রুহানী খাগড়াছড়ির এপিবিএনে বদলি হওয়ার পর ১১ আগস্ট ২০২৪ থেকে নতুন কর্মস্থলে যোগ দেননি।


সরকার জানিয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী প্রত্যেক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়। তবে তারা কেউই লিখিত জবাব দেননি।


পৃথক তদন্তে তাদের বিরুদ্ধে ‘পলায়ন’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাদের চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো