`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

হোয়াইক্যংয়ে বিয়ার ও বিদেশি মদসহ একজন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
হোয়াইক্যংয়ে বিয়ার ও বিদেশি মদসহ একজন আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের হোয়াইক্যং চেকপোস্টে যাত্রীবাহী বাস তল্লাশি করে ২৪০ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মোহাম্মদ ইসহাক (৩১) নামে এক যাত্রীকে আটক করা হয়।


শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির মাদক শনাক্তকারী কুকুর রকির সহায়তায় বাসের বক্সে রাখা একটি লাগেজ থেকে এসব মদ ও বিয়ার উদ্ধার করা হয়।


বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসহাক কক্সবাজার থেকে এসব মাদক সংগ্রহ করে টেকনাফে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি টেকনাফের শুক্কুরের বাড়ি বাজারপাড়া এলাকার বাসিন্দা।


উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, অবৈধ মালামাল সরবরাহকারী ও চোরাচালানে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
জুমার দিনে যে আমলের ফজিলত সবচেয়ে বেশি

জুমার দিনে যে আমলের ফজিলত সবচেয়ে বেশি