`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড ঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৪১০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।


পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


জব্দকৃত ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম