`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ক্যামেরা ছাড়াই ভিডিও কনটেন্ট তৈরির নতুন সুবিধা আনছে গুগল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
ক্যামেরা ছাড়াই ভিডিও কনটেন্ট তৈরির নতুন সুবিধা আনছে গুগল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ভিডিও কনটেন্ট তৈরিকে আরও সহজ করতে নতুন এআই-ভিত্তিক ফিচার চালু করছে গুগল। জেমিনি ওমনি এবং পার্সোনাল অ্যাভাটার্স প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ক্যামেরার সামনে না এসেও ভিডিও তৈরি করতে পারবেন।


নতুন এই সুবিধায় শুধু টেক্সট প্রম্পট লিখে, ছবি বা স্কেচ আপলোড করে ভিডিও তৈরি করা সম্ভব হবে। এছাড়া নিজের সেলফি ও স্বল্প সময়ের একটি ভয়েস রেকর্ডিং ব্যবহার করে এআই-নির্ভর ডিজিটাল অবতার তৈরি করা যাবে, যা ব্যবহারকারীর চেহারা ও কণ্ঠস্বরের অনুরূপ ভিডিও উপস্থাপন করতে সক্ষম হবে।


গুগলের এই আপডেটের ফলে ভিডজ প্ল্যাটফর্মটি শুধু প্রেজেন্টেশন তৈরির টুল হিসেবে নয়, বরং পূর্ণাঙ্গ ভিডিও ক্রিয়েশন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে। এতে ভিডিও সম্পাদনা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, আলোর প্রভাব ঠিক করা এবং ভিডিওর নির্দিষ্ট অংশ পরিবর্তনের মতো সুবিধাও থাকবে।


এই প্রযুক্তি শিক্ষক, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর, প্রশিক্ষক এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে উপযোগী হতে পারে। নিয়মিত ভিডিও তৈরি করতে যাদের ক্যামেরার সামনে উপস্থিত হতে হয়, তাদের সময় ও শ্রম দুটোই কমবে।


এআই প্রযুক্তির অপব্যবহার রোধে গুগল নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে। পার্সোনাল অ্যাভাটার শুধু সংশ্লিষ্ট ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে এবং অন্য কারও চেহারা বা কণ্ঠস্বর ব্যবহার করে অবতার তৈরি করা যাবে না। এছাড়া এআই-নির্মিত প্রতিটি ভিডিওতে SynthID নামে একটি ডিজিটাল ওয়াটারমার্ক থাকবে, যাতে সহজেই বোঝা যায় ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি হয়েছে।


বর্তমানে গুগলের এআই প্রো, আলট্রা সংস্করণের গ্রাহক এবং নির্দিষ্ট গুগল ওয়ার্কস্পেস বিজনেস ব্যবহারকারীরা এই নতুন ফিচারগুলো ব্যবহারের সুযোগ পাবেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়তে মাস্টারপ্ল

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়তে মাস্টারপ্ল