`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026 ইং
উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ মো. নুরুল হাকিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল রহমতের বিল গ্রামের কামাল উদ্দিনের পুকুরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।


উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় সন্দেহ হলে নুরুল হাকিমকে চ্যালেঞ্জ করা হয়। পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার হাতে থাকা একটি পোটলা তল্লাশি করে পাঁচ কার্টনে খাকি রঙের মোড়কে রাখা নীল প্যাকেট থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।


আটক নুরুল হাকিম উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৫-এর ই-৬ ব্লকের বাসিন্দা। বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।


উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হব

শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হব