`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়ায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
পেকুয়ায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের পেকুয়ায় বিয়েবাড়িতে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের নুন্যারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।


স্থানীয়রা জানান, নুন্যারপাড়ার ওসমানের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। সেখানে অন্যদের সঙ্গে আলোকসজ্জার কাজে ব্যস্ত ছিলেন সাইফুল। একপর্যায়ে বৈদ্যুতিক ওয়্যারিংয়ে ত্রুটি দেখা দিলে তা ঠিক করতে যান তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সাইফুল।


পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেশনকর্মীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন