`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বিদেশি পর্যটক টানতে কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভাল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
বিদেশি পর্যটক টানতে কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভাল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং কক্সবাজারে তাদের অবস্থানের সময় বাড়াতে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’ আয়োজন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। আগামী ১ নভেম্বর শুরু হয়ে এ আয়োজন চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।


কক্সবাজার শহরের হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবনসংলগ্ন ৩৫ একর জায়গাজুড়ে অনুষ্ঠিত হবে এ কার্নিভাল। এতে দিন ও রাতের জন্য থাকছে নানা ধরনের বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও অ্যাডভেঞ্চার কার্যক্রম।


আয়োজকদের মতে, প্রতিবছর ৭০ থেকে ৮০ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করলেও বিদেশি পর্যটকের সংখ্যা তুলনামূলক কম। সমুদ্র উপভোগের বাইরে বিনোদনের সীমিত সুযোগের কারণে অনেক পর্যটক অল্প সময় অবস্থান করে ফিরে যান। এ পরিস্থিতি বিবেচনায় পর্যটন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতেই এ উদ্যোগ।


কার্নিভালের আয়োজন চূড়ান্ত করতে সোমবার (১২ অক্টোবর) পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করে পর্যটন করপোরেশন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুর রউফ মিয়া, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে নতুনভাবে উপস্থাপন এবং বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই আন্তর্জাতিক মানের এ কার্নিভালের আয়োজন করা হচ্ছে। পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় অনুষ্ঠিত হবে এ আয়োজন।


কার্নিভালে দেশি-বিদেশি খাবারের ফুড জোন, স্থানীয় কারুশিল্পের ক্র্যাফট ভিলেজ, মার্কেট জোন, যোগব্যায়াম ও মেডিটেশনের ওয়েলনেস জোন এবং শিশুদের জন্য আলাদা বিনোদনকেন্দ্র থাকবে। পাশাপাশি ক্যাম্পিং, ওপেন-স্কাই লাইব্রেরি, ক্যাম্পফায়ার ও টেলিস্কোপে তারাভরা আকাশ দেখার সুযোগও রাখা হচ্ছে।


এ ছাড়া থাকছে ওপেন-স্কাই মুভি থিয়েটার, লাইভ আর্ট ও ফটো গ্যালারি, ভার্চুয়াল রিয়েলিটি জোন, সার্কাস, কায়াকিং, গো-কার্ট, বিচ ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি ও ব্যাডমিন্টন। বালুর ভাস্কর্য নির্মাণসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমও থাকবে। বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষেও বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে।


হোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ বলেন, এ আয়োজনের লক্ষ্য শুধু একটি কার্নিভাল করা নয়; বরং খাবার, সংগীত, খেলাধুলা, সংস্কৃতি, অ্যাডভেঞ্চার ও পারিবারিক বিনোদনের সমন্বয়ে কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করা।


কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল শুক্কুর বলেন, বিদেশি পর্যটক আকৃষ্ট করতে কক্সবাজারে রাতের বিনোদন ও লাইভ মিউজিকের সুযোগ বাড়ানো প্রয়োজন। অন্যদিকে সংসদ সদস্য শামীম আরা স্বপ্না জানান, কক্সবাজারের পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সরকারের উচ্চপর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সমন্বিত পরামর্শের ভিত্তিতে এ খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এবার সয়াবিন তেলেও মিলল বিপুল মাইক্রোপ্লাস্টিক

এবার সয়াবিন তেলেও মিলল বিপুল মাইক্রোপ্লাস্টিক