`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। এবার প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন। আগে দৈনিক পর্যটকের সংখ্যা নির্ধারিত ছিল ২ হাজার।


রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পর্যটন গমনসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। একই সঙ্গে দ্বীপে রাত্রিযাপনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


পরিবেশ সুরক্ষায় প্রত্যেক পর্যটককে ১০০ টাকা করে ফি দিতে হবে। এ অর্থ দিয়ে প্লাস্টিক বর্জ্যসহ বিভিন্ন ধরনের দূষণ নিয়ন্ত্রণে আলাদা কর্মী নিয়োগের কথা বলা হয়েছে।


সেন্টমার্টিনগামী জাহাজগুলো আগের নিয়ম অনুযায়ী কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে ছেড়ে যাবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ঈদগাঁওয়ে ৭৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ঈদগাঁওয়ে ৭৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক