`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারসহ ৬ পাচারকারী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারসহ ৬ পাচারকারী আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযানকালে সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।


এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়।


জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে বিকাশ-নগদে প্রতারণা, লালমনিরহাটে আটক অভিযুক্ত

কক্সবাজারে বিকাশ-নগদে প্রতারণা, লালমনিরহাটে আটক অভিযুক্ত