`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ভারি বৃষ্টি আরও দুই–তিন দিন, ৯ আগস্টের পর কমতে পারে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ভারি বৃষ্টি আরও দুই–তিন দিন, ৯ আগস্টের পর কমতে পারে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে ৯ আগস্টের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং সেপ্টেম্বর পর্যন্ত কেবল বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদদের মতে, বর্তমানে বর্ষা মৌসুমের মাঝামাঝি সময় চলছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কে বর্ষা মৌসুম হিসেবে ধরা হয় এবং মৌসুমি বায়ু এখনো দেশের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামী দুই থেকে তিন দিন প্রায় সারা দেশেই বৃষ্টিপাত হবে। এরপর বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। সে হিসেবে আগস্টের ৯ তারিখের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।


আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।


শুক্রবার দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।


শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রোববার ও সোমবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনের বৃষ্টিপাতের পর ধীরে ধীরে মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা দুর্বল হতে পারে। ফলে আগস্টের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ভারি বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির ঘটনা সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে।


সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, নিচু এলাকায় জলাবদ্ধতা এবং নদী অববাহিকায় পানি বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে। তাই বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা

টেকনাফে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা