`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকের কিউ-ক্যাশের আওতাধীন কার্ড, এটিএমসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এসব সেবা স্বাভাবিক হয় বলে জানিয়েছে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি)।


একইদিন এক বিজ্ঞপ্তিতে কিউ-ক্যাশ জানায়, তাদের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো কার্ড ও অন্যান্য মাধ্যমে লেনদেন করতে পারবেন।


এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ব্যাংকগুলোর এটিএম, পিওএস মেশিন ও কার্ডভিত্তিক লেনদেনসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়।


সেবা বন্ধ হওয়ার পর ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার রাতে কিউ-ক্যাশের আওতাধীন সেবাগুলো চালু করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মিয়ানমারে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আত

মিয়ানমারে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আত