`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোয়ে পারিশ্রমিক নেননি শাকিরা, বিবার ও ম্যাডোনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোয়ে পারিশ্রমিক নেননি শাকিরা, বিবার ও ম্যাডোনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে আয়োজিত হাফটাইম শোয়ে অংশ নিলেও কোনো পারিশ্রমিক নেননি পপ তারকা শাকিরা, ম্যাডোনা, জাস্টিন বিবার ও কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্যরা।


দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পীরা স্বেচ্ছায় এই আয়োজনে অংশ নেন। এটি ছিল ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ সামাজিক উদ্যোগের অংশ, যার লক্ষ্য ছিল ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল খেলার সুযোগ সম্প্রসারণে সচেতনতা তৈরি করা।


ব্যক্তিগত কনসার্ট বা কর্পোরেট অনুষ্ঠানে এসব শিল্পীর পারিশ্রমিক সাধারণত লাখ থেকে কোটি ডলার পর্যন্ত হয়ে থাকে। তাই বিশ্বকাপের মঞ্চে তারা কত পারিশ্রমিক পেয়েছেন—এ নিয়ে ব্যাপক কৌতূহল থাকলেও শেষ পর্যন্ত জানা যায়, তারা কেউই কোনো অর্থ গ্রহণ করেননি।


উল্লেখ্য, এবারের বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে স্পেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে

নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে