`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।


স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন এই মূল্য নির্ধারণ করেছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটির বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।


নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।


এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।


এর আগে গত ২৯ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়। এরপর ৩১ আগস্ট আরও ৪ হাজার ৩৭৪ টাকা এবং সর্বশেষ ২ সেপ্টেম্বর আবারও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হলো। সব মিলিয়ে তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা।


তবে এর আগে গত ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল মোট ১০ হাজার ৯৬৪ টাকা।


স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার গহনার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৯৩ টাকা কমিয়ে ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮