`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর বিমান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর বিমান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

যান্ত্রিক ত্রুটি সারানোর পর প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে জাপান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি যাত্রা করে।


এর আগে সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ত্রুটি নিরসনে বিমানটির ক্রু ও প্রকৌশল দল কাজ করছিল।


সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বের কথা জানান এবং এ জন্য দুঃখ প্রকাশ করেন।


গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক করেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।


সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা প্রদান শুরু আজ, ৭৪ হাজার আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা প্রদান শুরু আজ, ৭৪ হাজার আবেদন