`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে একদিনে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
কক্সবাজারে একদিনে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফ ও সদর উপজেলার ঝিলংজা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১০ অক্টোবর) সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। একই দিন দুপুরে ঝিলংজার খরুলিয়ায় আরেক দুর্ঘটনায় প্রাণ হারান এক যুবক।


কেরুনতলীতে নিহত দুজন হলেন রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার বাসিন্দা অটোরিকশাচালক এনায়েত উল্লাহ (২৭) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সজীব আলী (২৫)। সজীব পেশায় ফেরিওয়ালা ছিলেন। এ দুর্ঘটনায় আহত চারজন হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বাসিন্দা হেলাল উদ্দিন, রুজিনা আক্তার, আনোয়ারা বেগম এবং পরিচয় জানা না যাওয়া আরেক ব্যক্তি।


হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক মো. নুরুল আবছার জানান, সকালে হোয়াইক্যং স্টেশনমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক এনায়েত উল্লাহ নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


দুর্ঘটনার পর পুলিশ অটোরিকশা ও মিনিট্রাক জব্দ করেছে। মিনিট্রাকের চালক সাইফুল ইসলামকে (২১) আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


অন্যদিকে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. ইসহাক নামে এক যুবক। তিনি কক্সবাজার পৌর এলাকার বৈদ্যঘোনার বাসিন্দা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুম ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ

গুম ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ