`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন করে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) এটি সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বুধবার (২১ অক্টোবর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শুক্রবারের দিকে বঙ্গোপসাগরের আরেকটি এলাকায় নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


শুক্রবার থেকে রোববার (২৩–২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে নতুন লঘুচাপের সৃষ্টি, গতিপ্রকৃতি ও এর প্রভাবের ওপর আবহাওয়ার পরিস্থিতি নির্ভর করবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি পৌঁছেছেন, শুরু মেগাপ্রকল

প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি পৌঁছেছেন, শুরু মেগাপ্রকল