`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
শেখ হাসিনা দেশে ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে এবং আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, সরকার শুরু থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে, তবে সেই স্বাগত জানানোর উদ্দেশ্য হবে আইনের আওতায় এনে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা।

তিনি বলেন, “তিনি যদি আসেন, ওয়েলকাম। আমরা তাঁর জন্য জাস্টিস ও ইনসাফ নিশ্চিত করতে চাই। বিচার হবে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায়।”

উপদেষ্টা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়সহ অন্যান্য বিচারাধীন মামলার আইনগত প্রক্রিয়া আদালতের মাধ্যমেই সম্পন্ন হবে। আদালত যদি মৃত্যুদণ্ড বহাল রাখেন, সেটি কার্যকর হবে। আবার আদালত যদি প্রমাণের ভিত্তিতে ভিন্ন রায় দেন বা খালাস দেন, সরকার সেটিও মেনে নেবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ভারতের কাছে প্রত্যর্পণের চেষ্টা অব্যাহত রেখেছে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারে