`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ১৫ হাজার সাবান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ১৫ হাজার সাবান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২০ নম্বর ক্যাম্পে প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া এ কারখানায় এ পর্যন্ত প্রায় সাত লাখ সাবান তৈরি করা হয়েছে। উৎপাদিত সাবান বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে রোহিঙ্গা পরিবারগুলোর মধ্যে।


বেসরকারি সংস্থা পালস পরিচালিত কারখানাটি মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় তাঁরা সাবান তৈরির উপাদান, উৎপাদনপ্রক্রিয়া ও গুণমান পরীক্ষা করেন।


পরিদর্শনকালে জুলি বিশপ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা বাড়াতে এ উদ্যোগের প্রশংসা করেন। প্রতিনিধিদলে আরও ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত প্রতিনিধি জুলিয়েট মুরেকেইসোনি, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের কার্যালয়ের রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা ডানকান উইলসন এবং সহযোগী জনতথ্য কর্মকর্তা পিয়া থেট চায়েল।


কারখানার উৎপাদনপ্রক্রিয়া, ব্যবস্থাপনা ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন পালসের নির্বাহী পরিচালক আবু মোরশেদ চৌধুরী। এ সময় কারখানার রসায়নবিদও সাবান তৈরির পদ্ধতি ও সার্বিক কার্যক্রম তুলে ধরেন।


আবু মোরশেদ চৌধুরী জানান, কারখানাটিতে ৩৬ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। এখানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদিত দুই ধরনের সাবান—লন্ড্রি ও টয়লেট সাবান তৈরি করা হয়। উৎপাদনের পর সাবানগুলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কাছে হস্তান্তর করা হয়। পরে আইওএম সেগুলো বিনা মূল্যে রোহিঙ্গা পরিবারগুলোর মধ্যে বিতরণ করে। এ পর্যন্ত উৎপাদিত প্রায় সাত লাখ সাবানই বিতরণ করা হয়েছে।


আইওএমের সহায়তা এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে পালসের অংশীদারত্বে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা বাড়ানো, মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি চর্চায় উৎসাহ দেওয়া এবং সামাজিক সম্প্রীতি জোরদার করা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসএসসি ও সমমানে চট্টগ্রামসহ বিভিন্ন বোর্ডে পাসের হার যত

এসএসসি ও সমমানে চট্টগ্রামসহ বিভিন্ন বোর্ডে পাসের হার যত