`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নিতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার এক সংবাদ ব্রিফিংয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।


পুলিশের দাবি, অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে মৃত্যু নিশ্চিত হলে অপ্রতিমের আইফোন নিয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যান।


পুলিশ সুপার জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ১৮ সেপ্টেম্বর দুপুরের দিকে তুহিনকে অপ্রতিমের সঙ্গে লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় যেতে দেখা যায়। অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর তুহিনকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকে হেফাজতে নেওয়া হয়।


পুলিশের দাবি, তুহিনের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তার বাসা থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে। এর আগে ফোনটি উদ্ধারে তিনটি জায়গায় অভিযান চালানো হয়েছিল।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সিয়াম নামে আরও একজনকে আটক করে তার সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


পুলিশ সুপার বলেন, তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ