`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

জন্মদিনের বিশেষ উপহার, ছেলেকে নিয়ে কক্সবাজারে গেলেন অপু বিশ্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
জন্মদিনের বিশেষ উপহার, ছেলেকে নিয়ে কক্সবাজারে গেলেন অপু বিশ্বাস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের দশম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। ছেলের জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখতে তাকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছেন অপু বিশ্বাস।


সোমবার নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা ও ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ ও চোখে রোদচশমা। জয় পরেছিল কালো টি-শার্ট ও প্যান্ট, সঙ্গে রোদচশমা ও কালো মাস্ক।


ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’।


এর আগে জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট দেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে ছেলের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা।’


ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খানও। ছেলের ছবি প্রকাশ করে তিনি তার স্বপ্ন পূরণ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় আব্রাম খান জয়। এর আগে ২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে ক্যারিয়ারের কারণে তারা দীর্ঘদিন বিয়ের খবর গোপন রাখেন। ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী