`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চকরিয়ায় দাবিদারবিহীন ৩০৩১টি দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
চকরিয়ায় দাবিদারবিহীন ৩০৩১টি দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকা দাবিদারবিহীন ৩ হাজার ৩১টি মূল দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব দলিল পুড়িয়ে বিনষ্ট করা হয়।


সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩৫১ নম্বর দলিল থেকে ২০২০ সালের ৪১৩৩ নম্বর দলিল পর্যন্ত যেসব দলিল গ্রহীতারা দীর্ঘদিনেও গ্রহণ করেননি, সেগুলো সরকারি নিয়ম অনুযায়ী বিনষ্ট করার উদ্যোগ নেওয়া হয়।


চকরিয়া সাব-রেজিস্ট্রার সালাহ উদ্দিনের নেতৃত্বে দলিল বিনষ্টের সময় কার্যালয়ের বিভিন্ন পদের কর্মকর্তা, দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সাব-রেজিস্ট্রার সালাহ উদ্দিন জানান, নিবন্ধন আইন অনুযায়ী নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর দাবিদারবিহীন দলিল সংরক্ষণের বাধ্যবাধকতা থাকে না। বিধি অনুযায়ী একটি কমিটির উপস্থিতিতে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ৩ হাজার ৩১টি দলিল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এর আগে সংশ্লিষ্ট দলিল গ্রহীতাদের দলিল গ্রহণের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল।


তিনি আরও জানান, যাদের দলিল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে, তারা চাইলে কক্সবাজার রেকর্ড রুম থেকে এসব দলিলের নকল সংগ্রহ করতে পারবেন। এতে তাদের জমির মালিকানায় কোনো সমস্যা হবে না।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এইচএসসির প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিতে জরুরি নির্দ

এইচএসসির প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিতে জরুরি নির্দ