`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
টেকনাফে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার এনায়েত উল্লাহ (২৪) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সজীব আলী (২৫)। আহতদের মধ্যে উখিয়ার পালংখালী ইউনিয়নের হেলাল উদ্দিন, রুজিনা আক্তার ও আনোয়ারা বেগম রয়েছেন। অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হোয়াইক্যং স্টেশনগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। আহত পাঁচ যাত্রীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সজীব আলীকে মৃত ঘোষণা করেন।


হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক মো. নুরুল আবছার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। নিহতদের মরদেহ পৃথক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় নলকূপ খননের সময় নির্গত গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কম

উখিয়ায় নলকূপ খননের সময় নির্গত গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কম