`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
কক্সবাজারে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক দুই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চাকঢালা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজিবি জানায়, বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ চাকঢালা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চাকঢালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।


অভিযানকালে চাকঢালা থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


আটক ব্যক্তিরা হলেন মো. নুরুল হাশেম (৩৫) ও মো. হাসান আলী (২০)। তারা কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা।


বিজিবি আরও জানায়, ইয়াবার পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি সিএনজি এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।


আটক দুইজনকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তৃতীয় বিয়ে করলেন আমির খান

তৃতীয় বিয়ে করলেন আমির খান