`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


শুক্রবার (১৪ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।


আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।


নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক

নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক