`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চকরিয়ায় সংরক্ষিত বন কেটে ৫ কিলোমিটার সড়ক নির্মাণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
চকরিয়ায় সংরক্ষিত বন কেটে ৫ কিলোমিটার সড়ক নির্মাণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের উত্তর সাবানঘাটা এলাকায় পাহাড় কেটে প্রায় পাঁচ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। বন বিভাগের হিসাবে, সড়কটির প্রায় চার কিলোমিটার অংশ গেজেটভুক্ত সংরক্ষিত বনের মধ্যে পড়েছে।


প্রায় ২৫ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে এলজিইডি নির্মাণ করছে সড়কটি। এতে বাংলাদেশ সরকারের পাশাপাশি জাইকা অর্থায়ন করছে। সরেজমিনে সড়কের বিভিন্ন অংশে পাহাড় কেটে প্রশস্ত করার চিহ্ন ও গাছ কাটার প্রমাণ পাওয়া গেছে।


বন বিভাগ জানায়, প্রকল্প নেওয়ার আগে তাদের অনুমতি নেওয়া হয়নি। গত ২২ সেপ্টেম্বর কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও এরপরও পাহাড় কাটার কাজ চলেছে। বন কর্মকর্তাদের আশঙ্কা, সড়কটি পাকা হলে বন দখল, গাছ চুরি ও বন্য প্রাণী শিকারের সুযোগ বাড়বে এবং হাতির চলাচল বাধাগ্রস্ত হতে পারে।


চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামও বলেছেন, আইন অনুযায়ী সংরক্ষিত বনের ভেতর সড়ক নির্মাণের সুযোগ নেই।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে ৮ মাসে ৩৩৯৯ মামলা: পুলিশ সুপার

কক্সবাজারে ৮ মাসে ৩৩৯৯ মামলা: পুলিশ সুপার