`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে সুইমিং পুলে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
কক্সবাজারে সুইমিং পুলে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় একটি পাঁচতারকা হোটেলের সুইমিং পুলে গোসল করতে নেমে মিরাজ আহমদ (৩৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি মুন্সিগঞ্জের বাসিন্দা।


মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন হোটেল বে-ওয়াচ-এর সুইমিং পুলে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে সুইমিং পুলে নামার কিছুক্ষণ পর মিরাজ আহমদ হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে হোটেল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


হোটেল কর্তৃপক্ষ জানায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে দুই দিনের ভ্রমণে সোমবার কক্সবাজারে এসে তারা ইনানীর হোটেল বে-ওয়াচে ওঠেন। মঙ্গলবার দুপুরের পর পরিবারের সঙ্গে সুইমিং পুলে গোসল করতে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার কাটার সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তিনি আগে থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন।


এ ঘটনায় উখিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিক ইমাম খাইরকে হুমকির অভিযোগ,

ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিক ইমাম খাইরকে হুমকির অভিযোগ,