`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।


মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ী ১ আগস্ট থেকে নতুন যানবাহনের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, তাও প্রদর্শন করতে হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই সিদ্ধান্তের আলোকে আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।


বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি মানদণ্ড (স্পেসিফিকেশন) সংস্থাটির স্থানীয় কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে। রেজিস্ট্রেশন বা ফিটনেস নবায়নের সময় সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসের কার্যকারিতা দেখাতে হবে।


গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে।


এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নতুন বিধান বাস্তবায়নে সহযোগিতা করার জন্য পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: যুক্তরাষ্

শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: যুক্তরাষ্