`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও থেকে পদত্যাগ সায়মা ওয়াজেদের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও থেকে পদত্যাগ সায়মা ওয়াজেদের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ার অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।


২০২৩ সালের নভেম্বরে সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে বাংলাদেশে তার বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাইয়ে ডব্লিউএইচও তাকে অবৈতনিক ছুটিতে পাঠায়।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন ভ্রমণে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে ভুল তথ্য প্রদান এবং বাংলাদেশে অবৈধভাবে প্লট অধিগ্রহণের অভিযোগ তদন্ত করছিল ডব্লিউএইচও। তবে আইনজীবীদের মাধ্যমে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। চীন ভ্রমণের ৯০১ ডলারের সমন্বয় জটিলতাকে একজন সহকারীর প্রশাসনিক ভুল এবং তার ডক্টরেট ডিগ্রিকে সম্মানসূচক হওয়ার বিষয়টি ডব্লিউএইচও প্রধানকে আগেই জানানো হয়েছিল বলে দাবি করেন সায়মা।


পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অভিযোগ করেন, তাকে দায়িত্ব কার্যকরভাবে পালনে বাধা দেওয়ায় ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে। এছাড়া প্রায় এক বছর বেতন ছাড়া ছুটিতে থাকায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।


ডব্লিউএইচও সূত্রের বরাতে রয়টার্স জানায়, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর প্রক্রিয়াও চলছিল। আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালকের জন্য মনোনয়ন ঘোষণা হতে পারে। যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মহেশখালীর সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি

মহেশখালীর সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি