`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে গত আগস্টে ব্যাংক কার্ড ব্যবহার করে ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন বাংলাদেশিরা। এর মধ্যে ক্রেডিট কার্ডে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে।


বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে মোট ব্যয়ের ১৭ দশমিক ১৬ শতাংশ হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুর। দেশগুলোতে ব্যয়ের হার যথাক্রমে ১০ দশমিক ৮৬, ৯ দশমিক ৭৫, ৯ দশমিক ১২ ও ৭ দশমিক ৯৮ শতাংশ।


বিদেশে ব্যয়ের পাশাপাশি দেশের অভ্যন্তরেও কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশে কার্ডের মাধ্যমে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় ১০৩ শতাংশ। ২০২১ সালের সেপ্টেম্বরে এ লেনদেনের পরিমাণ ছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায়।


একই সময়ে দেশে ব্যাংক কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় ৯৬ শতাংশ। ২০২১ সালের সেপ্টেম্বরে কার্ডের সংখ্যা ছিল দুই কোটি ৭০ লাখের কিছু বেশি। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টিতে। এর মধ্যে ডেবিট কার্ড চার কোটি আট লাখ ৮৭ হাজার ৮০৪টি, ক্রেডিট কার্ড ২৮ লাখ পাঁচ হাজার ৪৪৯টি এবং প্রিপেইড কার্ড ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি।


তবে গত আগস্টে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে ব্যয় কমেছে। ওই মাসে এ খাতে ব্যয় হয়েছে চার হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা, যা জুলাইয়ে ছিল চার হাজার ৩২৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ব্যয় কমেছে ৫ দশমিক ৪৪ শতাংশ।


আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে, ১ হাজার ৯৬৯ কোটি টাকা। এ ছাড়া খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি এবং ওষুধ কেনায় ২৮৪ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা।


অন্যদিকে, বিদেশি ব্যাংক কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয় বেড়েছে। গত আগস্টে বিদেশিরা এ দেশে কার্ডের মাধ্যমে ২৪৯ কোটি টাকা খরচ করেছেন। আগের মাসের তুলনায় এ ব্যয় বেড়েছে ৬ দশমিক ২৭ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৪ দশমিক ৬৬ শতাংশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেসবুকে পরিচয়ের ১৭ দিনের মাথায় কক্সবাজার যায় তাজমিন, ফেরার প

ফেসবুকে পরিচয়ের ১৭ দিনের মাথায় কক্সবাজার যায় তাজমিন, ফেরার প