`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এমসি কলেজে তরুণী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
এমসি কলেজে তরুণী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বহুল আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে কঠোর নিরাপত্তার মধ্যে আট আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করে।

২০২১ সালের ১৭ জানুয়ারি অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। পরে বাদীপক্ষের আবেদনের পর মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

বিচার চলাকালে মোট ২৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। তাদের মধ্যে ছিলেন ভুক্তভোগী তরুণী, তার স্বামী, আসামিদের স্বীকারোক্তি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তা, এমসি কলেজের শিক্ষক এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ