`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, আমাদের পরিচয় বাংলাদেশি: প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, আমাদের পরিচয় বাংলাদেশি: প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়, সবার পরিচয় বাংলাদেশি। এই দেশ সবার, এখানে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজনের সুযোগ নেই।


মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই যেভাবে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন, একইভাবে ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ স্বৈরাচারের পতন ঘটিয়েছেন।


তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ কাউকে জিজ্ঞাসা করা হয়নি তিনি মুসলমান, হিন্দু, খ্রিস্টান নাকি বৌদ্ধ। এই দেশ সবার—সব ধর্মের মানুষের।


এর আগে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুরে গিয়ে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন এবং রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।


পরে বিকেল ২টা ৫৫ মিনিটে রাজশাহীতে পৌঁছে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। এ সময় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।


রংপুর ও রাজশাহীর কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। রাত ৭টা ৪০ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর