দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, এটিও এ বছরের সর্বোচ্চ সংখ্যা।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ জন, ঢাকা উত্তর সিটি ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর আগে ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট এক দিনে ৫ জন করে মারা গিয়েছিলেন। আর ১ সেপ্টেম্বর সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।
BanglaDock