`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দুর্ঘটনা ঠেকাতে চলছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
দুর্ঘটনা ঠেকাতে চলছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া-লোহাগাড়া অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ সড়ক হিসেবে পরিচিত। সরু সড়ক, ঝুঁকিপূর্ণ বাঁক ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এ অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে।


বিশেষ করে সাতকানিয়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার কয়েকটি বাঁক দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। এ ঝুঁকি কমাতে এখন দ্রুতগতিতে সড়ক প্রশস্তকরণের কাজ চলছে।


সাতকানিয়ার রাস্তার মাথা থেকে লোহাগাড়ার চুনতি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে প্রশস্তকরণ ও উন্নয়নকাজ করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সড়কের পরিসর বাড়লে যান চলাচল আরও স্বাভাবিক হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় এ অংশের নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক রাখতে সড়ক প্রশস্তকরণকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন

গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন