`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৪৫ আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
কক্সবাজারে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৪৫ আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৪৫ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।


পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একজন, মাদক সেবনের অভিযোগে তিনজন, দণ্ডবিধির ২৯০ ধারায় ২১ জন, বিভিন্ন ধর্তব্য অপরাধে ১৭ জন, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং নিয়মিত মামলায় একজন রয়েছেন।


সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দীপক দাসের (৪৮) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মাদক সেবনের অভিযোগে গ্রেফতার তিনজন হলেন—টেকনাফের মুছনি নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের মোহাম্মদ রফিক (২৮), নীলা এলাকার রিদুয়ান (২১) ও কক্সবাজার পৌরসভার বাসিন্নাপাড়ার মো. বেলাল হোসেন (৩৫)।


এ ছাড়া দণ্ডবিধির ২৯০ ধারায় ২১ জন এবং বিভিন্ন ধর্তব্য অপরাধে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রুমালিয়ারছড়ার রফিকুল ইসলাম ও খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের আবছার মিয়াকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলায় চট্টগ্রামের রাউজানের জাহেদুল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত