`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার হোটেল-মোটেল জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
কক্সবাজার হোটেল-মোটেল জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। শনিবার শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে প্রশাসন, পুলিশ, পৌরসভা ও সংশ্লিষ্ট শ্রমিকরা অংশ নেন। স্ক্যাভেটর দিয়ে সড়কের পাশে, হেরিটেজ ভবনের পাশের সরকারি জায়গা এবং বিভিন্ন রেস্টুরেন্টের চলাচলের পথ দখল করে নির্মিত দোকান, ছাউনি ও অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল করে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে উঠছিল। এতে সরকারি সম্পত্তি বেহাত হওয়ার পাশাপাশি সড়ক ও জনসাধারণের চলাচলের পথ সংকুচিত হচ্ছিল।


সচেতন মহল বলছে, উচ্ছেদের পর সরকারি জায়গা পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় দখলমুক্ত করার অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, ১৭ জনের কারাদণ্ড

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, ১৭ জনের কারাদণ্ড