`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে নৌকাডুবি, নিউজিল্যান্ড পরিবারের কিশোর নিখোঁজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
কক্সবাজারে নৌকাডুবি, নিউজিল্যান্ড পরিবারের কিশোর নিখোঁজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে সাগরে ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে নিউজিল্যান্ডের একটি পরিবারের ১৬ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারের নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের বাকি তিন সদস্যকে আশপাশে থাকা মাছ ধরার নৌকার জেলেরা উদ্ধার করেছেন।


নিখোঁজ কিশোরের নাম অ্যালবার্ট (১৬)। পুলিশ ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সকালে চার সদস্যের পরিবারটি নিজেদের তৈরি জোড়া নৌযানে করে নাজিরাটেক উপকূল থেকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের দিকে যাচ্ছিল। চ্যানেলের মাঝপথে তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌযানটি দুলতে শুরু করে এবং একপর্যায়ে উল্টে ডুবে যায়।


পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পরে বিষয়টি কক্সবাজার কোস্ট গার্ডের কন্ট্রোল রুম ও নৌ পুলিশকে জানানো হয়। কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও তারা পৌঁছানোর আগেই আশপাশের নৌযানের জেলেরা পরিবারের তিন সদস্যকে উদ্ধার করেন।


উদ্ধার হওয়া তিনজন হলেন কিশোর অ্যালবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) এবং বোন রালফ (১৩)। পরে কোস্ট গার্ডের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন এবং কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, সকাল সোয়া ৯টার দিকে পরিবারটি নাজিরারটেক উপকূল থেকে কাঠের নৌকায় সাগরের চ্যানেল পাড়ি দিয়ে সোনাদিয়া যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে গেলে চারজনই পানিতে পড়ে যান।


আশপাশে থাকা মাছ ধরার নৌকার জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই নারীসহ তিনজনকে উদ্ধার করেন। তবে অ্যালবার্টকে তখন থেকে আর পাওয়া যায়নি।


নিখোঁজ কিশোরকে উদ্ধারে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাগরের চ্যানেলে তল্লাশি চালাচ্ছেন। উদ্ধার হওয়া পরিবারের তিন সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল নেতার

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল নেতার