`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে শীর্ষ ছিনতাইকারী সাজ্জাদ গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
কক্সবাজারে শীর্ষ ছিনতাইকারী সাজ্জাদ গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরে বিশেষ অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন বাবু (২৬) নামের এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তারের পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।


গ্রেপ্তার সাজ্জাদ হোসেন বাবু কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর তারাবনিয়ারছড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।


পুলিশ জানায়, এসআই সুমন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে ২০১৭, ২০১৮, ২০২৪ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে দায়ের করা মামলার তথ্য রয়েছে। এসব মামলার মধ্যে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় ডাকাতির প্রস্তুতি ও সমবেত হওয়ার অভিযোগ, ৪৬১, ৪৫৭ ও ৩৮০ ধারায় চুরি, অস্ত্র আইনের ১৯(এ) ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার শহরে ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা