`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মিরাজকে সরিয়ে ওয়ানডে দলের নেতৃত্বে লিটন, সহঅধিনায়ক তাওহীদ হৃদয়

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
মিরাজকে সরিয়ে ওয়ানডে দলের নেতৃত্বে লিটন, সহঅধিনায়ক তাওহীদ হৃদয় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।


সাম্প্রতিক সময়ে মিরাজের নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পরাজয়ের পর অধিনায়ক হিসেবে তার কৌশল ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই জাতীয় দলের নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন শুরু হয়।


বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে থেকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন লিটন কুমার দাস। ফলে এখন থেকে বাংলাদেশের সাদা বলের দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন এই উইকেটরক্ষক ব্যাটার।


অন্যদিকে, সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছিলেন। জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই তিনি দেশে ফিরেছেন। বুধবার দেশে পৌঁছে জাতীয় দলের প্রস্তুতি কার্যক্রমে যোগ দেওয়ার কথা রয়েছে তার।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই