`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা: অর্থমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা: অর্থমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চলতি বছরেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে।


তিনি জানান, পে-স্কেল নিয়ে বিভিন্ন বিষয় পর্যালোচনা ও আলোচনা চলছে। ইতোমধ্যে একটি দিক নিয়ে আলোচনা হয়েছে, সামনে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সব বিষয় বিবেচনার পর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে।


অর্থমন্ত্রী বলেন, পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।


পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সরকারের পক্ষ থেকে নতুন পে-স্কেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান অর্থমন্ত্রী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
জয় আছে ৭-০ গোলেও, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অতীত ইতিহাস কে

জয় আছে ৭-০ গোলেও, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অতীত ইতিহাস কে